মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের নির্বাচন করলে আড্ডি গুড্ডি ভাইংগ্যা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আনিছুল ও মোঃ কালামের বিরুদ্ধে ।
বলাইশিমূল ইউনিয়নের বলাইশিমূল মধ্যেপাড়া গ্রামের মোঃ কালাম ও আড়ালিয়া গ্রামের আনিসুলের বিরুদ্ধে এমন স্পর্শ কাতর অভিযোগ তুলছেন বলাইশিমূল ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্হানীয় সূত্রে গিয়ে জানা যায়- নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার পক্ষে ওয়ান পার্সেন্টিস স্বাক্ষর করেন কেন্দুয়া উপজেলার বলাইশিমূল গ্রামের শফিকুল ইসলাম শফিক। তার স্বাক্ষরের বিষয়টি যাচাই-বাছাই জন্য রিটার্নিং কর্মকর্তা পক্ষে তদন্তে যান শিক্ষা কর্মকর্তা ও গড়াডোবা ইউনিয়ন প্রশাসক আসাদুজ্জামান।
এসময় দুই পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এক পর্যায়ে কালাম ও আনিসুল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে ধানের শীষের নির্বাচন করলে আড্ডি গুড্ডি ভাইংগ্যা দেওয়ার হুমকি দেন।
স্থানীয় যুবদলের নেতা আবু সাঈদ জানান- ৩১ ডিসেম্বর ১২ সময় আমাদের ইউনিয়ন পরিষদের সামনে ওয়ান পার্সেন্ট সমর্থক সাক্ষর করা শফিক তার চাচাতো ভাই কালামের সাথে রাগারাগি করে বলতেছে তুমি যে আমার সাইন নিছ আমাকে কি বইল্যা নিছ, আমাকে তো মিথ্যা কথা বলে সাইন নিছ না। আমি দুলাল চেয়ারম্যানের কথা জানলে সাইন দিতাম না। কালাম বলছে তুইতো সাইন দিছস,এখন না করতাছস কেন। ঘটনাস্থল থেকে ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় আনিসুল হক (স্বতন্ত্র সমর্থক) উক্ত ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হুমকি ও বকাবকি করে ইউনিয়ন বিএনপির নেতা তাজ্জতের সামনে বলতেছে রেন্টিতলা গাং পাড় হয়ে আইলে আড্ডি গুড্ডি ভাইংগ্যা দেমু ও কালাম বলছেন (আমলিতলা) বাজারে আয় খেলা হবে, দেখামনে কার কত জোর আছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিছ আলী তালুকদার বলেন- গতকালের যে ঘটনা শুনেছি খুব দুঃখজনক, আমরা বিএনপি শান্তি প্রিয়দল,ঝগড়া ঝাটি করিনা। কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করি, ঝাপাইয়া পড়ি। ধানের শীষের পক্ষে সুন্দরভাবে সমন্বিত চেষ্টায় নির্বাচন করতে চাই। কিছু লোক বিশৃঙ্খলা করতে চায় তারা আওয়ামী লীগের সহযোগিতায় নিয়ে, যারা করতে চায় তাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিএনপি নেতা তাজ্জত বলেন- গতকাল তদন্ত কর্মকর্তারা তদন্ত করার সময় আনিসুল হক অভিযোগ করে বলেন – হিলালী সাহেবের লোক আসছে বার্কেডিং করার জন্য, বেড়িক্যাড করার জন্য, তখন আমি আনিসুল ভাইকে বললাম কথাটা ঠিক বলেন নাই, আপনি আপনার রাজনীতি করেন, আমি আমার রাজনীতি করি। এই কথা বলে আমার এলাকায় চলে আসি,আনিসুল ভাই মোটরসাইকেল যোগে যাওয়ার সময় রাস্তায় আমাকে পার হয়ে বলে রেন্টিতলা আইস, তোরে দেখব,দেখার আছে, তোর আড্ডি গুড্ডি ভাইংগ্যা দেমনে,তখন আমি আনিসুল ভাইকে ডাক দিয়ে বলি সেখানে গেলে ভাংগার দরকার নাই এখানে ভাইংগ্যা যান। পরে উনি চলে যান এখানে আর কিছু হয় নাই।
স্বতন্ত্র প্রার্থী ওয়ান পার্সেন্ট সমর্থক স্বাক্ষর করা ইসলাম শফিক তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে আজ সাংবাদিকদের সামনে এসে প্রশ্নের উত্তর না দিয়ে চলে যান।
কিন্তু তার গতকাল শফিকের গোপন ভিডিও দেখে জানা যায় – শফিক তার চাচাতো ভাই কালামকে বলছেন তুমি আমার সাইন নিছ যে, আমাকে কি দুলাল চেয়ারম্যানের কথা বলে নিছ,জানলে তো সাইন দিতাম না।
এবিষয় কালাম বলেন- আমার ইউনিয়নে নির্বাচন বিষয় গতকাল বিএনপির নেতাকর্মীদের হুমকির বিষয় আমি কিছু জানিনা।
তদন্ত কর্মকর্তা ও গড়াডোবা ইউনিয়ন প্রশাসক আসাদুজ্জামান বলেন-গতকাল প্রথমে শফিকের বাড়িতে যাই,সেখানে না পেয়ে বলাইশিমুল ইউনিয়ন পরিষদে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর ওয়ান পার্সেন্ট সমর্থক যাচাই করতে শফিকের সাথে কথা বলে নিশ্চিত হই তার স্বাক্ষর সঠিক। তখন ইউনিয়ন প্রশাসক রুমে নেতাকর্মীদের খুব ভীড় ছিল, তাদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল,আমি এই দেখে তদন্ত কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসি।
