মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। রংপুর বিভাগ থেকে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে
আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা দের গ্রেফতার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের ডেভিল হ্যান্ট ফেস -২ এর নামে অভিযানে আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর জুলুম দমন পিড়ন করছে। রেজাউল করিম (৪৫) ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার হোসেন বেপারী (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত রেজাউল করিম তালুককানুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আটককৃত সারোয়ার ব্যাপারী উপজেলার শালমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ছিলেন।
আজ বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ জুলুমের শেষ কোথায় তাই জানতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ।
