সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারায় আসনে এমপি প্রার্থী বর্তমান সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মোঃ আলী আসগর তিনি ট্রাক মার্কা’র কাযর্ক্রম চালিয়েছেন, বিএনপি সাথে সমঝোতায় পৌঁছালে এখন তিনি নিবার্চন থেকে সরে ধারিয়াছেন। তিনি জানান প্রিয় সুনামগঞ্জে ছাতক–দোয়ারা বাসী সর্বস্তরেরজনগণ ও সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন যে, গণ অধিকার পরিষদ থেকে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারা) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। পরবর্তীতে গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ফলে আমরা ছাতক দোয়ারা আসনের সকল দায়িত্বশীলবৃন্দের মতামতের ভিত্তিতে
দেশ এবং জাতির সার্থে রাজনৈতিক শালিনতার পরিচয় দিয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির উভয়ের প্রতিই সম্মান প্রদর্শন করে সুনামগঞ্জ–৫ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমি মাওলানা আসগর আলী।
এমতাবস্থায় ছাতক ও দোয়ারা উপজেলার গণ অধিকার পরিষদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের প্রতি আহ্বান—অতীতের মতোই ঐক্যবদ্ধ থেকে সংগঠনের জন্য কাজ চালিয়ে যাবো এবং ধৈর্য্য ও প্রত্যাশার সঙ্গে আগামী দিনের জন্য প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ, সামনে আরও সু’দিন আমাদের অপেক্ষায়। সবার ভবিষ্যতে উজ্জ্বল ও মঙ্গল কামনা করছি।
