বিশেষ প্রতিবেদকঃ
যশোর শহরের মুজিব সড়ক তেঁতুল তলা থেকে চেকপোস্ট পর্যন্ত এলাকায় নিয়মিত ছিনতাই হচ্ছে। ভুক্তভুগিরাই এই অভিযোগ করেছেন। বিদ্যুৎ মিয়া নামে একজন ভুক্তভুগি কতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
ঘটনার বিবরনে জানা যায়, গত ২৯ ডিসেম্বর রাত ১০ টার দিকে স্থানীয় মিয়াজির ছেলে আরিফ, জালাল মল্লিকের ছেলে জীবন মল্লিক, আশরাফ, ইব্রাহিম সহ আরো কয়েক জন সব্জীবাগের খানিক দক্ষিণে মৃত আজিজুল হকের ছেলে বিদ্যুৎ মিয়া কে ধরে মারপিট করে তার পকেটে থাকা প্রায় ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিদ্যুৎ চিৎকার দিলে আসে পাশের লোকজন এগিয়ে আসে। ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। মোতালেব, সাইফুল সহ অনেকেই এসময় বিদ্যুৎ কে আহত অবস্থায় সেবা সুশ্রসা দিয়ে বাড়ি পৌঁছে দেয়।
সূত্র জানায় এই জীবন একজন অস্ত্রবাজ ছিনতাইকারী। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও ছিনতাই মামলা ছিল যশোরের আদালতে। সে আওয়ামীলীগ ক্যাডার ও ছিনতাইকারি হিসেবে চিন্নিত।
আরিফ মূলত তাকে পরিচালনা করে। এই চক্রের বিরুদ্ধে হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ের জোর পূর্বক বিয়ে দেওয়ার অপচেস্টার অভিযোগ রয়েছে। নাবালিকা নাবালিকার বিয়ে দেওয়ারও অভিযোগ এই চক্রের বিরুদ্ধে। নভেম্বর মাসে তাদের এমন একটি বিবাহ পর্ব চাঁচড়া ফাঁড়ি পুলিশের অভিযানে পন্ড হয়ে যায়। পুলিশ
এদিকে থানায় অভিযোগ করায় আসামিরা বিদ্যুৎ মিয়ার ক্ষয় ক্ষতি করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে এই আরিফ এর আগে বিশিষ্ট ফার্নিচার ব্যাবসায়ী রায়পাড়ার কনি মিয়াকে গুলি করতে তাড়া করেছিল। আর জীবন আওয়ামীলীগ সমর্থত মাস্তান হিসাবে এলাকায় চিন্নিত। তার বিরুদ্ধে চোর ছিনতাই চক্র পরিচালনারও অভিযোগ আছে। প্রাণ ভয়ে এলাকার মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না। এলাকার মানুষ এদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন
